বেনাপোলে ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৫:০৭
বেনাপোল পোর্ট থানার পুটখালীতে ৫শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শিকড়ী বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন- রাজশাহীর বাঘা থানার বিনোদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে পলাশ পারভেজ (২৫) ও রাজশাহী মহানগরের ডিঙ্গাডোবা গ্রামের আকতারের ছেলে শিহাব (৩২)।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, দুই মাদক ব্যবসায়ী ব্যাটারি চালিত ইজিবাইকে করে ফেনসিডিলের একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত এলাকা থেকে বেনাপোল বাজারের দিকে আসছিল- এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। 
 
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।