গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সোয়া ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মিয়া (২) ও ইয়াকুব মিয়া (২) একই গ্রামের মধু মিয়ার ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুপুরে দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে উঠানের পাশের পুকুরে তারা পড়ে যায়। আশপাশের লোকজন টের পেয়ে তাদেরকে পানি থেকে উদ্ধার করে। গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়।
তিনি আরো জানান, বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।
