পাবনার চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে মঙ্গলবার রাতে ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ হলেন ওই গ্রামের মৃত কালু প্রাং এর ছেলে ধলু প্রাং (৭০)।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ধলু প্রাং মানসিক রোগী ছিলেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি বাড়ির পাশের নজরুল ইসলামের ডোবার পানিতে পড়ে মারা যান।
