সাতক্ষীরার কালিগঞ্জে দুর্গা মন্দিরে দুটি প্রতিমা ভাংচুর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৭:২২
 
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের নেঙ্গি দুর্গা মন্দিরের দু’টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে প্রতিমা দু’টি ভাঙচুর করা হয়।
 
স্থানীয় বাসিন্দা তপন সরকার জানান, দুর্বৃত্তরা গ্রিল কেটে মন্দিরের জয় ও বিজয় নামক প্রতিমা দু’টি ভাঙচুর করে। পরে একটি প্রতিমা পাশের পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
 
কালিগঞ্জ সার্কেল (এএসপি) মীর মনির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনার পর সেখানে ওসিকে পাঠানো হয়েছে।