সুনামগঞ্জে অপহৃত তিন শিশুকে অপহরণের ৪ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশুরা হলো- শহরের বড়পাড়া এলাকার উবায়েদ মিয়ার ছেলে ইমন (১৫), একই এলাকার এরশাদ আলী ছেলে রানা (১৪) ও কদানশ আলীর ছেলে আকাশ (১৫)।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের নতুন কোর্ট এলাকা থেকে তিন শিশুকে অপহরণ করে একটি চক্র।
