যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলিতে ৩ জন আহত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ০৯:৫৯

যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে এক বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্ডিয়ানাপলিসের পূর্বাংশে ওয়াশিংটন স্কয়ার মলে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে  দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

ইন্ডিয়ানাপলিসের মেট্রোপলিটান পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সুনির্দিষ্ট কাউকে লক্ষ করেই এই হামলা চালানো হয়েছে। এটি কোনো এলোমেলো হামলা নয়।

হামলার পর সন্দেহভাজন হামলাকারী শপিং মল ছেড়ে পালিয়ে যান। তাকে এখনো গ্রেফতার করা যায়নি।

ইন্ডিয়ানাপলিসের পুলিশ সার্জেন্ট কেন্ডালে অ্যাডামস বলেন, গুলিতে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত কেউই মৃত্যুঝুঁকিতে নেই বলে জানান তিনি