রামগতিতে জামায়াতের আমির গ্রেফতার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১২:৩১
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে পৌরসভার চর হাসান হোসেন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রহিম উপজেলা সদর আলেকজান্ডার কামিল মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে রামগতি থানায় দায়ের হওয়া মামালার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত রহিম দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।