রাজশাহীতে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৩:৪৬
ট্রাফিক সার্জেন্টের মামলার প্রতিবাদে রাজশাহী নগরীর আমচত্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করেছে ট্রাক শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখে।
 
তাদের এই অবরোধের কারণে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী-নাটোর ও নওগাঁ রোডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আর নগরীতে দেখা দিয়েছে তীব্র যানজট। একই সঙ্গে তারা এলোপাতাড়ি ট্রাক রেখে বিআরটিএ অফিসও অবরোধ করে রেখেছে।
 
ঘটনাস্থলে উপস্থিত শাহমাখদুম থানার ওসি আব্দুর রউফ বলেন, 'আমরা বিষয়টা দেখছি।'