জয়পুহাটে ২ শিবির কর্মী গ্রেফতার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৪:২২
জয়পুরহাটের ভাদশা ও হিচমী এলাকা থেকে নাশকতার মামলার দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
 
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার হিচমী এলাকা থেকে শিবির কর্মী মোহাম্মদ আলী (২৮)কে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার হিচমী এলাকার আফতাব হোসেনের ছেলে। অপরদিকে সদর উপজেলার ভাদশা এলাকায় অভিযান চালিয়ে দুর্গাদহ বাজার থেকে ফিরোজ হোসেন (২৫) নামের এক শিবির কর্মীকে আটক করা হয়। তিনি দুর্গাদহ বাজার এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে। 
 
তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে বলে ওসি ফরিদ হোসেন জানান।