ক্লপের অধীনে লিভারপুলের প্রথম জয়

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৬:০৭
লিগ কাপে বর্নমাউথের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে কোনরকমে রক্ষা পেয়েছে লিভারপুল। নতুন কোচ ইয়র্গেন ক্লপের অধীনে এটাই অল রেডসদের প্রথম জয়।
 
 
দিনের অপর ম্যাচে ঘরের মাঠ এ্যানফিল্ডে একমাত্র গোলে বর্নমাউথকে পরাজিত করে ক্লপকে অবশেষে জয় উপহার দিয়েছেন লিভারপুলের খেলোয়াড়রা। কোচ হিসেবে নিয়োগ পাবার পরে চতুর্থ ম্যাচে এসে জয়ের স্বাদ পেলেন ক্লপ। ব্রেন্ডন রজার্সের স্থলাভিষিক্ত হবার পরে ক্লপের অধীনে তিনটি ম্যাচে টটেনহ্যাম হটস্পার, রুবিন কাজান ও সাউদাম্পটনের সাথে ড্র করেছিল লিভারপুল। তবে ১৭ মিনিটে নাতানিয়েল ক্লাইনের একমাত্র গোলে জার্মান কোচ স্বস্তি ফিরে পান। 
 
IMG0
 
এদিকে ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ২২ মিনিটে আলেক্সান্দার কোলোরোভের কর্নার থেকে হেড দিয়ে সিটিকে এগিয়ে দেন উইলফ্রিড ব্রুনে। বিরতির ঠিক আগে কেভিন ডি ব্রুনে ব্যবধান দ্বিগুণ করেন। হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়ে জাবালেতা দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হলে তার স্থানে খেলতে নামেন বাকারে সাগনা। দ্বিতীয়ার্ধে ইয়েনাচো, ইয়াইয়া তোরের পেনাল্টি ও বদলী হিসেবে খেলতে নামা ১৭ বছর বয়সী মানু গার্সিয়ার গোলে ম্যানুয়েল পেলেগ্রিনির দলের বড় জয় নিশ্চিত হয়। ৮৯ মিনিটে ড্যামিয়ের ডিলানি ক্রিস্টালের পক্ষে সান্তনাসূচক একটি গোল করেন। বাসস।