পালানোর সময় ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৮:০২
 
সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীকে ছুরি মেরে টাকা ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী একজনকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহরগ্রাম শিবপুরে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তাদির আহমদ জানান, বহরগ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী শাহীন আহমদ বিয়ানীবাজার ইসলামী ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বেলা দেড়টার দিকে বহরগ্রামের শিবপুর রোডে আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ছয় জন লোক এসে শাহিনকে ছুরিকাঘাত করে টাকা, মোবাইল ও পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়।
 

এসআই বলেন, ‘ছিনতাকারীরা পালানোর সময় শিবপুর গ্রামবাসী একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যায়।’