ফেনীর পরশুরাম এলাকার বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ১১ লাখ ১৩ হাজার ৩৫৫ ভারতীয় রুপি, ১৫০ ইউএস ডলারসহ গিয়াস উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
বুধবার রাতে উপজেলার মজুমদারহাট সীমান্ত ফাঁড়ির চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক গিয়াস উদ্দিন ছাগলনাইয়া উপজেলার বাথানিয়া গ্রামের বাসিন্দা।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার জানান, বৃহস্পতিবার সকালে গিয়াস উদ্দিনকে পরশুরাম থানায় হন্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম জানান, গিয়াস উদ্দিন থানা হেফাজতে রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
