নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী বাসচাপায় নিহত হয়েছে। নিহত মোছা. শ্রাবন্তী (৭) শহরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে শ্রাবন্তী শহরের কামারপাড়ার বাসা থেকে একাই পাশের হরিশপুর মোড়ে তার বাবার ভলকা নাইজিংয়ের দোকানে যাচ্ছিল। মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহী থেকে পাবনাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটি আটক করেছে।
