রোল মডেলের সঙ্গে অনুশীলন করলেন ইয়াসির

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ২২:২১
স্বপ্নের নায়ক কিংবদন্তী অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের সঙ্গে অনুশীলন করলেন পাকিস্তানের নতুন সেনশেসন স্পিনার ইয়াসির শাহ। শারজাহতে পাকিস্তান দলের অনুশীলন সেশনে হাজির হয়ে লেগ স্পিনার শাহর সঙ্গে ওয়ান টু ওয়ান অনুশীলন করেন ওয়ার্ন। 
 
প্রায় আধা ঘন্টা অনুশীলন শেষে ইয়াসির বলেন কিংবদন্তী ওয়ার্নের সঙ্গে অনুশীলন করার তার আজীবনের স্বপ্ন পূরণ হয়েছে।  সংযুক্ত আরব আমিরাতে একটি গলফ টুর্নামেন্টকে প্রোমোট করতে বর্তমানে শারজাহতে অবস্থান করা ওয়ার্নের এই প্রথমবার আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো। বাসস।