গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. জিয়াউর রহমান জিয়াকে (৪২) পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার ওই ইউনিয়নের রাজনগর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা জিয়া ওই ইউনিয়নের বলরামপুর গ্রামের ফজলুল করিমের ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তার বিরুদ্ধে নাশকতা-সহিংতার এক ডজন মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
