কুমিল্লায় অস্ত্রসহ আটক ১

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ০৮:৫৬
কুমিল্লায় একটি বিদেশি পিস্তলসহ রনি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বালুতোপা এলাকা থেকে স্থানীয়রা রনিকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে। 
 
রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. আবদুর রব। তিনি জানান, রনির অবৈধ অস্ত্রের বিষয়ে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত রনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।