জয়পুরহাটে ৩ জামায়াত-শিবির কর্মী আটক

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৩:০৭
জয়পুরহাটে জিহাদি বইসহ ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে জেলার পাঁচবিবি থানা পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
পুলিশ সূত্র জানায়, পাঁচবিবি উপজেলার নিকরগাছী এলাকায় আবুল কালাম নামের এক জামায়াত নেতার বাড়িতে গোপন বৈঠক চলছে  এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ৮টি জিহাদি বইসহ ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আমিরুল ইসলাম বেলালী (৪০), সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চরগিরি গ্রামের আজিজ সরকারের ছেলে আব্দুর রহমান গাজী (২৫) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাতানা গ্রামের আবু তাহেরের ছেলে ইমরান হোসেন (২২)। 
 
গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার জন্য গোপন বৈঠক করার কথা স্বীকার করে বলে জানান পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম।