খুলনায় ছাত্র শিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর খালিশপুর সিটি পলিটেকনিক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দেলোয়ার হুসাইন (১৮), আমিনুল ইসলাম (১৯), নাহিদ (১৯), হাসান (১৯), মোমিন (১৮) ও আতিকুর রহমান (২০)। আটককৃতদের কাছ থেকে জামায়াত-শিবিরের বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু শিবিরকর্মীদের আটকের খবর নিশ্চিত করেন।
