কক্সবাজারের টেকনাফ নাজির পাড়া থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের লেজির পাড়া গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, রাতে ইয়াবা বেচা-কেনার খবর পেয়ে নাজির পাড়ার বিওপির বিজিবির সদস্যরা লেজির পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। যা উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।
