কালাইয়ে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৫:২০
 
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একজন মারা গেছে। শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
 
নিহত জহুরুল ইসলাম (৩৫) উপজেলার মাত্রাই উত্তরপাড়ার আবতাব উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, সকালে জহুরুল একই গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুস সাত্তরের বাড়িতে মাটির প্রলেপ দেয়ার কাজ করতে যান। শর্ট সার্কিট থেকে বাড়ির টিনের ছাউনি বিদ্যুতায়িত হয়ে ছিল। জহুরুলের হাত সেখানে পড়লে তিনি স্পৃষ্ট হয়ে আহত হন। তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জহুরুল মারা যান।