জলঢাকায় জামায়াতের দুইকর্মী গ্রেফতার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৫:৩৩
নীলফামারীর জলঢাকায় দুইদিনের অভিযানে জামায়াতের ২কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- গোলনা ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে আব্দুল লতিফ (৫০) ও মীরগঞ্জ ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে নুরুজ্জামান (৩৫)। 
 
এস আই আবু রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার তালুক গোলনা এবং মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে বলে জানান তিনি।