নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের এবং কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চন্দন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে কলমাকান্দা বাজার থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের আশংকায় এদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে তাদের গ্রেফতারের নিন্দা জানিয়েছে জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান এবং সম্পাদক ডা. আনোয়ারুল হক।
