মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৮:১৫
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আওয়াল জিহাদীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের মৃত লতিফ মুন্সির ছেলে।
 
শুক্রবার রাত ১০টার দিকে তার নিজ বাড়ি উপজেলার মালখানগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সিরাজদিখান থানার এসআই আমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে চালান দেয়া হয়েছে।