কুমিল্লায় বাসচাপায় সিএনজি অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরো তিন যাত্রী।
শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কুমিল্লা শহরের অদূরে নোয়াপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার এসআই মোস্তফা জানান, আলেখারচর বিশ্বরোড থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা শহরে ফিরছিল। এ সময় যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মনির ও শাহ আলম নামে দুই যাত্রী নিহত হন। এতে চালকসহ আহত হন আরো তিন যাত্রী। আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ এখনো বাসটি সনাক্ত করতে পারেনি।
