মেহেরপুরে ৫ জনের জেল জরিমানা

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১০:১৪
মেহেরপুরে মাদক সেবন করার অপরাধে তারিকুল ইসলাম নামের এক মাদকসেবীর ৬ মাস ও মেঘা মিয়া নামের অন্য এক মাদকসেবীর ৩ মাস জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফ হোসেন এ আদালত পরিচালনা করেন। 
 
দণ্ডিত তারিকুল ইসলামের বাড়ি মেহেরপুর সদরের খন্দকার পাড়ায় এবং শেগা শেখের বাড়ি একই উপজেলার আশরাফপুর গ্রামে।
 
এদিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  আরিফ হোসেন  জাফর তারিকুল ইসলামর নামের এক মাদকসেবীকে ৬ মাসের জেল দিয়েছেন। 
 
এর আগে মেহেরপুর সদর থানার এস আই রফিকুল ইসলাম খন্দকারপাড়া থেকে ১০ গ্রাম গাঁজাসহ তারিকুলকে এবং আশরাফপুর গ্রাম থেকে ৫ গ্রাম গাঁজাসহ মেঘা মিয়াকে মেহেরপুরে ভ্রাম্যমান আদালত ২জনের জেল দিয়েছে।