নীলফামারীতে নাশকতার আশঙ্কায় আটক ৩

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১১:০২
নীলফামারীতে নাশকতার আশঙ্কায় তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- শালহাটি গ্রামের মৃত. নাদের হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫২), মজির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪২) ও রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৮)। তারা জামায়াতের কর্মী বলে জানা গেছে। 
 
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, আটকদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।