নভেম্বরেই আসছে আইপ্যাড প্রো!

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১২:৪৯
 
চলতি মাসের ১১ তারিখ থেকে অ্যাপল নির্মিত আইপ্যাড প্রো বাজারে পাওয়া যাবে। অনলাইন এবং স্টোরে দুই জায়গাতেই এটি পাওয়া যাবে বলে জানিয়েছে ৯টু৫ম্যাক।
 
এক প্রতিবেদনে অ্যাপলের প্রযুক্তিবিষয়ক অনলাইন সাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, ৯টু৫ নির্দিষ্ট তারিখ জানালেও, অ্যাপলের পক্ষ থেকে আইপ্যাড প্রো বিক্রির নির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত জানানো হয়নি।
 
৯টু৫ম্যাক জানিয়েছে, নভেম্বরের ১১ তারিখে আইপ্যাড প্রো-এর পাশাপাশি অ্যাপল ডিভাইসটির বিভিন্ন আনুষাঙ্গিক উপকরণও বিক্রি শুরু করবে। আনুষাঙ্গিক উপকরণগুলোর মধ্যে রয়েছে-অ্যাপল স্মার্ট কিবোর্ড, অ্যাপল পেন্সিল ইত্যাদি।
 
৭৯৯ ডলার থেকে ১,০৭৯ ডলার পর্যন্ত বিভিন্ন আইপ্যাড প্রো সংস্করণ পাওয়া যাবে। স্টোরেজ, ওয়াই ফাই অনলি, ওয়াই ফাই + সেলুলার মডেল ইত্যাদির ভিত্তিতে ডিভাইসটির বিভিন্ন একেক রকম মূল্য নির্ধারণ করা হয়েছে।
 
অন্যদিকে ৯৯ ডলার মূল্যে অ্যাপল পেন্সিল এবং ১৬৯ ডলার মূল্যে স্মার্ট কি-বোর্ড বিক্রি করা হবে।