নেত্রকোনার পূর্বধলায় জামায়াত নেতা এমদাদুল ইসলামকে (৪০) আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। শনিবার দিবাগত রাতে সরকার বিরোধী গোপন বৈঠকের অভিযোগে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দশাশি গ্রামের আ. বারেকের ছেলে ও ধলামূলগাঁও ইউনিয়ন জামায়াতের আমির।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. রহমান জানান, আটককৃত ওই ব্যক্তিসহ কতিপয় জামায়াত কর্মী উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের পাশে নদীর পাড়ে সরকার বিরোধী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমিনের নেতৃত্বে পুলিশ তাদেরকে আটক করে।
