ফরিদপুরের মধুখালী উপজেলায় বেড়েছে ডায়রিয়া ও নিউমনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৭দিনে উপজেলার কয়েকটি গ্রাম থেকে ৩৫জন রোগী মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার জানান, ডায়রিয়া, নিউমোনিয়া সাধারণত আবহাওয়ার ও ঠাণ্ডাজনিত কারণে হয়ে থাকে। গত মাসে এ রোগে অনেক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এখন তা নিয়ন্ত্রণে চলে এসেছে। রবিবার সকাল ১০টা পর্যন্ত এ ধরণের কোনো রোগী ভর্তি হয়নি।
