ব্রা‏হ্মণবাড়িয়ায় ২৩ দোকান পুড়ে ছাই

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১৭:২৫
 
কসবার কুটিবাজারে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে।
 
শনিবার দিনগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কসবা থানার পুলিশসহ ব্রা‏‏হ্মণবাড়িয়া, আখাউড়া, মুরাদনগর ও কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।