নাটোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা গেছে, টানা ১৩ বছর পর এ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার নাটোর এনএস সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ সম্মেলন দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চাপাইনবাবগঞ্জের বিখ্যাত নানা-নাতির গম্ভীরা গান ও হাসি রহস্যের মাধ্যমে চালানো হচ্ছে আসন্ন সম্মেলনের প্রচারণা।
জেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান সেন্টু তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভুঁইয়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
