সিলেটে জেলা ট্রাক-কাভার্ড ভ্যান-পিকাপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে। রবিবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে।
জানা গেছে, খাস কালেকশনের নামে প্রশাসন নির্ধারিত মূল্যের বেশি বাঁশকল ও রয়েলিটি আদায় করছে। এরই প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর উপজেলার তেমুখি পয়েন্ট, দক্ষিণ সুরমার তেলীবাজার, পাঁচ মাইল ও সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে সংগঠনটির ডাকে শ্রমিকরা অবস্থান নেয়। দুপুর পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
