রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজ সংলগ্ন আব্দুল জলিলের কাঠ মিলে দুটি শক্তিশালী বোমার সন্ধান পাওয়া গেছে। রবিবার দুপুর দুইটার দিকে বোমাগুলো শনাক্তের পর এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৫, রাজশাহীর এএসপি তোফায়েল হোসেন সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘ধরণ দেখে মনে হচ্ছে, বোমা দুটি অনেক শক্তিশালী। আমাদের কাছে যেসব সরঞ্জাম রয়েছে, সেগুলো দিয়ে বোমাগুলো নিস্ক্রিয় করা সম্ভব হবে না। এ জন্য বিষয়টি ঢাকায় র্যাবের বোমা বিশেষজ্ঞ টিমকে জানানো হয়েছে। র্যাবের বোমা বিশেষজ্ঞ টিম বোমা দুটি নিস্ক্রিয় করতে এরই মধ্যে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সোমবার নাগাদ তারা জেলার বানেশ্বরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।’’
