সীতাকুণ্ডে ডাকাতদের হামলায় গৃহবধূ আহত, আটক ২

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ২২:১১
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডাকাতদের হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। আহত নারগিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
এ ঘটনায় পুলিশ দুই ডাকাতকে আটক করেছে। এরা হলেন, উপজেলার গোলাবাড়ি এলাকার মো. মনসুর (৪০) ও মো. জাহাঙ্গীর (৩৫)
 
জানা গেছে, সোমবার সন্ধ্যা ছয়টায় সীতাকুণ্ড পৌরসভার শিবপুর গ্রামে ১২/১৩ জনের একদল দুর্বৃত্ত ওই বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় বাধা দিলে ডাকাতরা গৃহবধূ নারগিসের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে নিকটবর্তী থানা থেকে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে দুটি দেশীয় অস্ত্রসহ আটক করে। অন্যরা পালিয়ে যায়। প্রতিবেশীরা আহত নারগিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
 
সীতাকুন্ড থানার এসআই সেলিম বলেন, ‘খবর পেয়েই ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই দুই ডাকাতকে আটক করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’