জিম্বাবুয়ে দল আসছে আজ

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ০৯:৪২
তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আজ সোমবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেল পৌনে ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে দলটির।
 
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ক্রিকেট দলের সিরিজ শুরু হচ্ছে ৭ নভেম্বর। এ দিন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
 
সিরিজ শুরুর আগে ৫ নভেম্বর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ৭, ৯ এবং ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা। ১৩ ও ১৫ নভেম্বর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্প্রিং বকরা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ নভেম্বর দেশে ফিরে যাবেন তারা।
 
২০০১ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে হারেনি বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের শেষ দিকে ঘরের মাঠে তাদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবারো সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার।