নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মামুন মোল্লা (২৬ )নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা-আড়াইহাজার সড়কের চম্পক নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ওই গ্রামের আউয়াল মোল্লার ছেলে। তিনি কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, মামুন বাড়ি থেকে সহযোগী রমযানকে নিয়ে মোটরসাইকেলে করে আড়াইহাজারের দিকে যাচ্ছিল। চম্পক নগর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান। রমযান গুরুত্বর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
