ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিংকি নামের এক যাত্রী মারা যান।আহত হয়েছেন আরও ৩০জন। সোমবার ৭টার দিকে ভালুকা উপজেলার হাজির বাজারে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ভালুকা থারার ওসি মামুনুর রশিদ জানায়, ঘটনার সময় ওই স্থানে নেত্রকোনাগামী বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-৫৫৪২) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে গফরগাঁও উপজেলার মোতালেবের স্ত্রী পিংকি (১৯) মারা যান।
আহত যাদের পরিচয় জানা গেছে তারা হলেন- ইব্রাহিম (২৭), মোফাজ্জল (১৯), আবুল কালাম আজাদ(২১), মোতালেব (২১), সন্তোষ (২৩), ছাইফুল (৩৫), রনি (২৮), বিশ্ব (৬০), দিপক (৩৫), হানিফ (১২), ফরমান আলী (৪৩), কবির (২২), রহিমা (৪০), আবু বকর সিদ্দিক (৫০), আব্দুল হক (৫০), ফাতেমা (৪০), মোতালেব (২৭)।
আহতদের ৯জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি পুলিশ আটক করেছে।
