তালায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৫:৪৫
সাতক্ষীরার তালায় ট্রাকের চাপায় পরি ঘোষ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
সে উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের অরুন ঘোষের মেয়ে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।