সিরাজগঞ্জে অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৬:০১
সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতীতে সিএনজি অটোরিকশার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া ২টার দিকে রামগাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম (৫৫) পৌর এলাকার ধানবান্ধীর আব্দুল বারেকের ছেলে।
 
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, কড্ডার মোড় থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। অটোরিকশাটি দুপুর সোয়া ২টার দিকে রামগাতী এলাকায় পৌঁছে আব্দুল আলিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।