সৌদি আরবে টাইলস মেশিন বিস্ফোরণে কামাল উদ্দিন (৪০) নামের সাতকানিয়ার এক প্রবাসী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। কামাল উপজেলার চট্টগ্রামের সোনাকানিয়া ইউনিয়নের দয়ার পাড়ার মৃত আলী মিয়ার ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কামাল উদ্দিন প্রায় ৮ বছর যাবৎ সৌদি আরবের মদিনা এলাকায় দালানের টাইলস মিস্ত্রির কাজে নিয়োজিত আছেন। রবিবার একটি দালানে টাইলস ফিটিংয়ের কাজ করতে গিয়ে মেশিন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় তিনি বের হতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
নিহতের মামা আলহাজ্ নুরুল আমিন জানান, কামাল একজন বৈধ প্রবাসী। তাই তাকে ওখানেই দাফন করা হবে।
