চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৫০ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে পুলিশ উপজেলার ফতেপুর মোড় থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে। আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার ছোটচক গ্রামের সুজন (২২) ও পিঠালী তলা গ্রামের আল-আমিন (২৫)।
অপরদিকে নাচোল বাসস্ট্যান্ড মোড় থেকে একটি পিকাপে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ করে এর চালক এসএম আরিফ বিল্লাহকে (৩২) আটক করে পুলিশ। তিনি চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার গাজীটোলা গ্রামের বাসিন্দা।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফাসিরুদ্দিন জানান, মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
