যানজটে পড়লেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ২০:৫৬
 
জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সোমবার রাজধানীতে ছিল তীব্র যানজট। সমাবেশে বক্তৃতা দিয়ে ফেরার পথে এই যানজটে আটকা পড়েন প্রধানমন্ত্রী নিজেও।
IMG0
বিকাল ৫টার দিকে কাওরানবাজারের সার্ক ফোয়ারার কাছে জ্যামের কারণে থেমে যায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা গাড়ি থেকে রাস্তায় নেমে আসেন।