ঠাকুরগাঁওয়ে দোকানদার ও মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে হাতিসহ হৃদয় আলী (৪০) নামে এক মাহুতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল তিনটায় শহরের কালিবাড়ি বাজারে দোকানে দোকানে হাতি দিয়ে চাঁদা তোলার সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক হৃদয় ও হাতিটি সিলেটের সবুজ বাংলা সার্কাসের সদস্য ।
হৃদয় আলী জানান, সার্কাসে বেশি টাকা উঠে না। তাই হাতির খাবার জোগানের জন্যই বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের কাছে সাহায্য নিচ্ছিলাম।
দোকানদার আব্দুর রহিম জানান, হাতি দিয়ে ভয় দেখিয়ে মাহুত টাকা আদায় করছে। তাই সবাই টাকা দিতে বাধ্য হচ্ছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাদ আহম্মেদ জানান, সাধারণ মানুষের অভিযোগে হাতিসহ হৃদয় আলীকে আটক করা হয়েছে।
