নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পিতা-মাতার সঙ্গে অভিমান করে জেরিন আক্তার নামে এক কলেজ-ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে।
জানা গেছে, সোমবার সকালে বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে বিষপান করে জেরিন আক্তার। পরে আহতাবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওইদিনই বেলা দুইটার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
