দেলদুয়ারে সড়ক পার হতে গিয়ে শিশু নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৮:৫৪
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় ট্রাকচাপায় ফাতেমা নামে পাঁচ বছরের একটি শিশু নিহত হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে বিলপাড়া গ্রামের লিটন মিয়া, তার স্ত্রী ও মেয়ে ফাতেমা (৫) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিল। আকস্মাৎ একটি ট্রাক ওই সড়কে ফাতেমাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন।
 
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ঘটনাস্থলে একটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান। পরে পুলিশ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এসে পরিস্থিতি শান্ত করেন। তারা এখানে শীঘ্রই স্পিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দিলে জনতা অবরোধ তুলে নেয়।