মোদীকে সফরের আমন্ত্রণ কাতারের আমিরের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ২০:১৩
 
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছেন। টেলিফোনে মোদীর সাথে আলাপকালে ভারতের সাথে বাণিজ্য বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন কাতারের আমির। মোদী তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে কাতার সফর করবেন বলে জানান। খবর এনডিটিভির।
 
টেলিফোনে আলাপে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার কথা বলেন। কাতারের আমির ভারতের অর্থনৈতিক অগ্রগতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশিলতা রক্ষায় কাতারের ভূমিকার প্রশংসা করেন।