গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ এন্তাজ আলী (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতর গ্রামে জমি দখল করতে গিয়ে পিস্তল ও গুলিসহ এন্তাজকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি হাসুয়া ও মোটরসাইকেলসহ এন্তাজ আলীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
এন্তাজ আলী পার কিশোরগাড়ী গ্রামের নয়া মিয়ার ছেলে ও আওয়ামী লীগের কিশোরগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
কিশোরগাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবর রহমান এন্তাজ আলীর দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
