ধর্মযাজক লুক সরকার হত্যাচেষ্টা: আদালতে রাকিবুলের জবানবন্দি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ২০:৫৯
পাবনার ঈশ্বরদী উপজেলায় ধর্মযাজক লুক সরকার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম ওরফে রাজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 
মঙ্গলবার বিকেল চারটায় জেলার আমলি আদালত-২’র বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের কাছে রাজন জবানবন্দি দেন।
 
এর আগে বুধবার দুপুরে পরিবারের সহায়তায় রাকিবুলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ওই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সকালে তিন যুবক মোটরসাইকেলে করে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারের ভাড়া বাসায় যায়। এ সময় ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে ঘরের ভিতর ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে তারা। এরপর পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।