আগামীকাল দেশের বাজারে আইফোন ৬এস ও ৬এস প্লাস অবমুক্ত করতে যাচ্ছে কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটির অ্যাপল অনুমদিত শাখা এবং ০১৭৩০০০০২৭৭ নম্বরে ফোন করে নতুন এই দুই স্মার্টফোনের প্রিবুকিং দেওয়া যাবে।
দেশের বাজারে অবমুক্তি উপলক্ষে এই দুই ফোনে কম্পিউটার সোর্স ৬ মাসের সুদহীন কিস্তি (ইএমআই) সুবিধা প্রদান করছে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক আসিফ মাহমুদ। আর আগামীকাল পর্যন্ত যারা বুকিং দিবেন, তাদের জন্য বিশেষ উপহার হিসেবে থাকবে অ্যাপলের অরিজিনাল লেদার কেস।
