‘ফেভারিট’ পোস্ট চিহ্নিত করার ‘তারা’ চিহ্নের পরিবর্তন আনছে ক্ষুদে ব্লগিং সাইট টুইটার। শিগগিরই ‘তারা’র স্থানে ‘হার্ট সাইন’ বা ‘হৃদয়’ চিহ্ন দেখানো হবে। চিহ্নটি যোগ করা হলে কোনো পোস্ট ভালো লাগলে তা সংরক্ষণের জন্য তারার পরিবর্তে হৃদয় বাটনে ক্লিক করতে হবে ব্যবহারকারীদের। এক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ফেভারিট পোস্টে হৃদয় বাটনে ক্লিক সুবিধা পাচ্ছেন অনলাইন ও টুইটার অ্যাপ ব্যবহারকারীরা। ইতোমধ্যে অ্যান্ড্রয়েডের ভাইন ও টুইটডেকেও এই পরিবর্তন আনা হয়েছে। শিগগিরই আইওএস প্ল্যাটফর্মের ভাইন ও ম্যাক টুইটারের জন্য এই পরিবর্তন আনা হবে।
